ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৯ জানুয়ারি’২০১৮ঃ ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ৭৫ গ্রাম গাঁজাসহ নাজির মোল্লা (৫২) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার রাতে কালীগঞ্জ আড়পাড়া নদীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজির মোল্লা উপজেলার ছোট খামারাইল গ্রামের রহমত আলী মোল্লার ছেলে।
কালীগঞ্জ থানার এসআই মাহফুজ জানান, মাদকের বিশেষ অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাসে জাহাঙ্গীরের চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এবাপারে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। সোমবার দুপুবে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


