কালীগঞ্জে মোবাইল কোর্টে ব্যবসায়ীর জরিমানা মাছ বিলিয়ে দেয়া হলো এতিমদের মধ্যে

ঝিনাইদহ প্রতিনিধি: জাটকা ইলিশ বিক্রি নিষিদ্ধ হলেও ঝিনাইদহের বিভিন্ন হাট-বাজারে তা অবাধে বিক্রি হচ্ছে। রোববার ভোরে কালীগঞ্জ উপজেলা মৎস বিভাগের সহযোগিতায় পুলিশ ৫০ হাজার টাকা মূল্যের আড়াই মণ জাটকা ইলিশ উদ্ধার করে শহরের কাশিপুর রেলগেট থেকে। পরে মোবাইল কোর্ট বসিয়ে মাছ ব্যবসায়ী মনিরুল ইসলাম (৩৮) কে ২ হাজার টাকা জরিমানা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা। আর জাটকা ইলিশ মাছ গুলি এতিখানার এতিমদের মধ্যে  বিলিয়ে নির্দেশ দেয় মোবাইল কোর্ট।

কালীগঞ্জ থানার এএসআই আব্দুল গাফ্ফার জানান, মৎস বিভাগ থেকে গোপন খবর পেয়ে ভোরে তিনি  সঙ্গীয় ফোর্স নিয়ে রেলগেট কাশিপুর থেকে বড় ২ টি কার্টুনে ভর্তি প্রায় আড়াই মণ জাটকা ইলিশ আটক করেন। যার আনুুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এ সময় কালীগঞ্জ উপজেলার বারইপাড়া গ্রামের নিয়ামত আলী বিশ্বাসের ছেলে মাছ ব্যবসায়ী মনিরুল ইসলাম কে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট আটক মনিরুলকে ২ হাজার টাকা জরিমান করে এবং মাছ গুলি এতিন খানার এতিমদের মধ্যে বিলিয়ে দেবার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

মোবাইল কোর্টের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা জানান, মৎস রক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ ধারার  ক্ষমতাবলে এক মাছ ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া জাটকা ইলিশ আড়পাড়া এতিমখানা, ব্রীকফিল্ড এতিমখানাসহ বিভিন্ন এতিম ও দুঃস্থদের মধ্যে বিরতণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।