ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ৫০ গ্রাম গাজা উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাস বাইশা গ্রামে ও শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পিছনে রুবিনার বাড়িতে অভিযান চালিয়ে উপরোক্ত গাজা উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই ডলি রানী জানান, ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কালীগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পিছনে রুবিনার বাড়িতে ও উপজেলার দাসবাইশা গ্রামের শৈলেনের বাড়িতে পৃথক অভিযান চালান।
সেখান এক বাড়ি থেকে ১কেজি ও অপর জনের বাড়ি থেকে ১কেজি ৫০গ্রামসহ মোট ২কেজি ৫০ গ্রাম গাজা উদ্ধার করে। এ ঘটনায় ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী বাদি হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে পৃথক ২টি মামলা করেছেন।


