× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
কালীগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস

”জলাতঙ্কে মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টার সময় জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা করা হয়।

কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও ডাঃ রেজওয়ান দারাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডাঃ তুলফা এনাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাজহারুল ইসলাম, ডাঃ নাজমুল ইসলাম ও সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস।

বক্তারা বলেন, ২০০৮ সাল থেকে বাংলাদেশসহ এশিয়ার ২২টি দেশ বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আয়োজিত কার্যক্রমে অংশগ্রহণ করে। জলাতংক রোগে সাধারণত ১৫ বছরের নিচে শিশুরাই বেশি আক্রান্ত হয়। এ রোগে ৯০ ভাগই আক্রান্ত হয় কুকুরের কামড়ে। এছাড়াও বিড়াল, শেয়াল, বেঁজি ও বানরের কামড়েও এ রোগ হয়ে থাকে। তবে আশার কথাটি হলো সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে জলাতংক শতভাগ প্রতিরোধযোগ্য। এজন্য জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।

উল্লেখ্য, সারা বিশ্বে প্রতিবছর ৫৫ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যায়। আর বাংলাদেশে প্রতিবছর মারা যায় দুই হাজারেরও বেশি মানুষ। সরকারি তথ্য মতে প্রতি বছর দেশে তিন থেকে চার লাখ মানুষ কুকুরের কামড়ের শিকার হয়।


এ ক্যটাগরির আরো খবর..