× Banner
সর্বশেষ
সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে

কালীগঞ্জে ফুলকপির বীজতলার চারা সাবাড় করল দুর্বৃত্তরা

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
ফুলকপির বীজতলার চারা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে এবার ফুলকপির বীজতলার চারা গাছ গেটে সাবাড় করেছে দূর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার মালিয়াট ইউনিয়নের গয়েশপুর গ্রামের বিশারত মন্ডলের ক্ষেতের বীজতলায়। এতে ওই কৃষকের কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।

ভুক্তভোগী কৃষক বিশারত আলী জানান, বীজতলার চারা তুলে আগামী কাল থেকে চারা রোপনের সকল ধরনের প্রস্ততি নিয়েছেন। এরমধ্যে শুক্রবার দিবাগত রাতে বীজতলার সব চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

কৃষক কবিরুল ইসলাম নান্নু জানান, সম্প্রতি বৃদ্ধি পেয়েছে ফসলী ক্ষেত বিনষ্টের ঘটনা। দূবৃর্ত্তরা রাতের আধারে একের পর এক নৃশংস ভাবে ধরন্ত -ফলন্ত ক্ষেত নষ্ট করছে। কৃষকেরা ধারদেনার মাধ্যমে ফসল চাষ করার পর ভরা ক্ষেত নষ্ট হওয়ায় তারা একেবারে পথে বসছে। রাতের আধারে কে বা কারা লোক চক্ষুর আড়ালে এমন জঘন্যতম কাজটি করছে। যে কারনে ক্ষতিগ্রস্থরা নির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে অভিযোগও দায়ের করতে পারছেন না। ফলে এমন ক্ষতিকর কাজ করেও মনুষ্যত্বহীন দুর্বৃত্তরা থাকছে ধরা ছোয়ার বাইরে। এদিকে প্রায়ই ক্ষেত নষ্টের ঘটনা ঘটায় সবজি ক্ষেতের মালিকেরা রয়েছেন অচেনা এক আতঙ্কে।

কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান মিয়া জানান, কপির চারার বীজতলা কেটে সাবাড় করেছে এমন অভিযোগ নিয়ে কেউ আসেননি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন।


এ ক্যটাগরির আরো খবর..