কালীগঞ্জে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: চেক জালিয়াতি মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন কুমার দত্ত ওরফে স্বর্ণকার (৩০) কে গ্রেফতার করেছে ঝিনাইদহের কালীগঞ্জ থানার এএসআই তৌহিদুর রহমান। সোমবার বিকেলে উপজেলার সিংগী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের সুশান্ত কুমার দত্তের ছেলে।

পুলিশ জানায়, সুমন একটি চেক জালিয়াতি মামলায় দ-প্রাপ্ত আসামি। আদালত তাকে এক বছরের কারাদ- ও ৯২ হাজার ৩৭৫ টাকা জরিমানা করেছে। মামলার রায়ের পর থেকে সে পালিয়ে ছিল। সোমবার বিকেলে থানার এএসআই তৌহিদুর রহমান তাকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, সুমন চেক জালিয়াতি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। পুলিশ তাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার  তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।