কালীগঞ্জে ইয়াবাসহ নারী আটক

কালীগঞ্জে ইয়াবাসহ নারী আটক

ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ মনোয়ারা খাতুন (৪৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তৈলকুপ গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মনোয়ারা ওই গ্রামের মৃত আলতাফ হোসেনের স্ত্রী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্যøা জানান, মাদক ক্রয়-বিক্রির হচ্ছে এমন খবর পেয়ে তৈলকুপ গ্রামে অভিযান চালানো হয়। সেসময় অন্যরা পালিয়ে গেলেও হাতে নাতে ১০০ পিচ ইয়াবাসহ মনোয়ারা খাতুনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করা হয় আরও ১০০ পিচ ইয়াবা।

এ ঘটনায় মনোয়ারা খাতুনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মনোয়ার খাতুন একজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।