আত্নহত্যার বিষয়ে ধর্মীয় বিধি নিষেধের আলোকে কালীগঞ্জে ইমাম ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে পরিষদের অডিটোরিয়ামে অনুষ্টিত মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে মতবিনিময়ে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া ও উপজেলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভিন।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও সুধীজনদের অংশগ্রহনে মতবিনিময়ে বক্তাগন বলেন, সারাদেশের মধ্যে ঝিনাইদহের উপজেলা গুলিতে আতœহত্যা প্রবনতা অনেক বেশি। এরমধ্যে কালীগঞ্জ উপজেলা অন্যতম। আতœহত্যার প্রবনতা কমাতে এবং এর থেকে পরিত্রান পেতে একমাত্র মসজিদের ইমামগনই গুরুর্ত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারা মসজিদে আগত মুসল্লিদের উদ্দেশ্যে আতœহত্যার কুফলতা সম্পর্কে বয়ানে ইসলামে বিধিনিষেধ তুলে ধরে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরাতে সহায়তা করতে পারে। বক্তাগন পাশাপাশি সুধীজনদেরও এ কাজে এগিয়ে আসার আহব্বান জানান।
ইসলামী ফাউন্ডেশনের কালীগঞ্জ উপজেলার সুপারভাইজার আমিনুল ইসলামের সঞ্চালনায় এ মতবিনিময়ে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মোঃ মোহায়মেন আক্তার, ইমামদের মধ্যে উপজেলা জামে মসজিদের খতিব মাওঃ রুহুল আমিন সৌরভ, মাওঃ দেলোয়ার হোসেন ও হাফেজ শফিকুর রহমান প্রমুখ।



