× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত

Dutta
হালনাগাদ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
jhinaidaha

কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভাতে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, কালীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন ও বারবাজার হাইওয়ে থানার এস আই আদম আলী।

সভাতে বক্তাগন বর্তমানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে বলেন, বেশ কিছুদিন থেমে থাকার নতুন করে মাদকের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। মাদক প্রতিরোধে এখনই পুলিশ প্রশাসনকে পদক্ষেপ নেবার আহব্বান জানান। এছাড়াও মহাসড়ক সংলগ্ন রাখা গাছের গুড়ি অপসারন ও শহরে যানজট নিরসনের কথা বলা হয়।

সভাতে উপস্থিত থানার সদ্য যোগদানকৃত ওসি আবু আজিফ সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি সবেমাত্র যোগদান করেছি। এখনো সবার সাথে পরিচিতি বা সব এলাকাতে যাওয়া সম্ভব হয়নি। তিনি আগামী দ্বাদশ সাংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোন পরিস্থিতি মোকাবেলাসহ এ উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।

সভাতে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউ পি চেয়ারম্যান মহিবুল ইসলাম মন্টু, সাংবাদিক নয়ন খন্দকার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন প্রমুখ।

এ সভা শেষে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালনে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্টিত হয়। দিবসটি সুষ্টভাবে বাস্তবায়নে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। সভাতে জনপ্রতিনিধি, সাংবাদিক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন উপস্থিত ছিলেন। এছাড়াও এ সভার মাধ্যমে সনাতন ধর্মাবলাম্বীদের কত্যায়ানী পুজার জন্য বরাদ্ধকৃত ১৭ টি মন্দিরে ২৫০ কেজি করে চাল মন্দির কমিটির নেতৃবৃন্দদের হাতে তুলে দেওয়া হয় ।


এ ক্যটাগরির আরো খবর..