কালকিনিতে ব্লাড ডোনেশন সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালকিনিতে ব্লাড ডোনেশন সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
“রক্ত দিয়ে এনেছি স্বাধীনতা,রক্ত দিয়ে বাঁচাবো মানবতা”এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে সেচ্ছাসেবী সংগঠন কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে ১০ টায় কালকিনি উপজেলা চত্বর থেকে একটি আনন্দ রেলী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে শেষ হয়। এরপর  কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জনগনের কল্যানে সবসময় পাশে থাকার আশা প্রকাশ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে সেরা সেচ্ছাসেবী ও আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহরিয়ার শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক,উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃকায়েসুর রহমান সহ সংগঠনটির উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।