ছাতকের আল-মদিনা একাডেমীতে অভিভাবক সমাবেশে ও ফলপ্রকাশ

ছাতক প্রতিনিধিঃ ছাতকের দোলারবাজার ইউনিয়নের উত্তরকুর্শি মদিনাবাজারস্থ আল-মদিনা ইসলামিক একাডেমীতে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এ উপলক্ষ্যে রোববার সকাল ১১টায় একাডেমী কক্ষে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে আনুষ্ঠানিক ভাবে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করেন, একাডেমীর প্রিন্সিপাল আলী হোসেন মানিক।

একাডেমীর হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ মো. আবদুল্লাহ’র সভাপতিত্বে ও শিক্ষক কামরুল হুদার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, দক্ষিণ কুর্শি দারুস সুন্নাত দ্বীনিয়া মাদরাসার মুহতামিম হাফিজ হেলাল উদ্দিন, প্রিন্সিপাল আলী হোসেন মানিক, শিক্ষক বুরহান উদ্দিন, শামছুল ইসলাম, আনোয়ার হোসেন ও জাহাঙ্গির আলম। এসময় হিফজ শাখার শিক্ষক হাফিজ আজিজুর রহমান, শিক্ষার্থীর অভিভাবক আরজ মিয়া হাফিজ ফয়জুল ইসলাম, হাফিজ শফিকুল ইসলাম, সেবুল মিয়া, আমিনা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

সভাশেষে ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের হিফজ প্রতিযোগিতায় ইবতেদায়ি বিভাগে দক্ষিণ ছাতক থানা শাখায় দ্বিতীয় স্থান অর্জনকারি একাডেমীর হিফজ শাখার শিক্ষার্থী মো. জাকারিয়া হোসেনের হাতে বোর্ড কর্তৃক প্রাপ্ত পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।