কালকিনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

কালকিনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে আজ সোমবার (৩০ নভেম্বর) সকাল ৮টা থেকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৮ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে রোগ নির্ণয়ের পরীক্ষা এবং ঔষধ বিতরণ করা হয়।

দূর-দূরান্তে না গিয়ে বাড়ির কাছেই বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকদের সেবা ও বিনামূল্যে ঔষধ পেয়ে খুশি অসহায় রোগীরা।
ফ্রি ক্যাম্পের উদ্যোক্তা কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক জানান, প্রায় ৮ হাজার অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পে আগত সমস্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। প্রয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প একদিন বাড়িয়ে দুইদিন করা হবে।

কালকিনি উপজেলার চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও নূর ক্লিনিক এÐ ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এবং ড্রিমার্স কনসালটেশন এÐ রিসার্চ এর সহযোগিতায় মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।