কালকিনিতে বন্ধন’’১৪ এর ইফতার সামগ্রী বিতরণ

কালকিনিতে বন্ধন’’১৪ এর ইফতার সামগ্রী বিতরণ

মাদারীপুর প্রতিনিধি: মানুষের সাথে, মানবতার পাশে’’ এই শ্লোগানকে ধারন করে বন্ধন’১৪ কালকিনিতে ৮০টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেছে। শনিবার সকালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ার হাট উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

করোনা ভাইরাস মানুষের জীবন মান উন্নয়ন বাধা গ্রস্থ সহ খেটে খাওয়া দিন মজুরিদের অসহায় করে ফেলেছে। তাছাড়া দেশে বর্তমানে কঠোর লকডাইন চলছে তার মধ্যে রমজান মাস তাই বন্ধন’১৪ আয়োজনে কালকিনিতে ৮০ টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় গ্রতিটি পরিবারকে চিড়া-১.৫ কেজি, চিনি-১কেজি,ছোলা-১কেজি,ডাল হাফ কেজি, খেজুর-হাফকেজি,সেমাই-১প্যাকেট,সাবান-১টা,ট্যাং-৫ প্যাকেট, সালাইন-৫ প্যাকেট দেয়া হয়। এসময় বন্ধন’১৪ এর আহবায়ক এম এম শফিকুল ইসলামসহ অগ্রণী ভূমিকায় ছিলেন মোহাম্মদ আশিকুর রহমান, সাকির হাসান এবং সার্বিক সহযোগীতায় ছিলেন ইকবাল হাসান রাব্বি হাসান, জাহিদ হাসান, মিলন, সায়েম, রুমান, ইরান, সোহেল, সীমা, কানন, আশিকসহ আরও অনেকে।
এসময় সংগঠনের পক্ষে থেকে যাদের আর্থিক, মেধা ও শ্রম দিয়ে এগিয়ে এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।