কালকিনিতে দরিদ্র মানুষ পেল নতুন কম্বল

মো. আমির সোহেল,কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের আনারননেছা টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর উদ্যোগে গতকাল (শুক্রবার) সকালে মুক্তিযোদ্ধা, শিক্ষাথী ও শীতার্ত দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে নতুন কম্বল বিতরন করা হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.বি.এম শাহজাহানের সভাপতিত্বে কম্বল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আ’লীগের দপ্তর সম্পাদক এবং কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস ও ইউএনও শাম্মী আক্তার। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ জাকির হোসেন, জাকির হোসেন বাবুল বেপারী, মোঃ দুলাল বেপারী, রেজাউল বেপারী, লিটন রাঢ়ী, ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেনসহ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।