কারাগারে সতর্কতা, বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

বিশেষ প্রতিবেদক :   রাজধানীর উত্তরার আশকোনা এলাকায় হজক্যাম্পের পাশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অস্থায়ী কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনারপর থেকে সারা দেশের সব কারাগারে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

আজ বিকেলে অতিরিক্ত কারা মহাপরিদর্শক ইকবাল হাসান এ তথ্য জানিয়েছেন।এদিকে, ওই হামলার পর থেকে বিমানবন্দর এলাকাসহ ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের সব থানা এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনিজানান, র্যাব ক্যাম্পে জঙ্গি হামলার পরথেকেই বিমানবন্দর, বিমানবন্দর থানাসহ ডিএমপির সব থানা এলাকায় নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে রাজধানীর উত্তরার আশকোনা এলাকায় হজক্যাম্পে র‌্যাবের অস্থায়ী কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে বোমা বহনকারী নিহত হন, পাশাপাশি র্যাবের দুইসদস্য আহত হন। চট্টগ্রামের সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় অভিযানে চারজন নিহতের ঘটনার একদিন পর এঘটনা ঘটল।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, আশকোনার হজক্যাম্পের পাশেই অবস্থিত র্যাবের অস্থায়ী ক্যাম্প। ওই অস্থায়ী ক্যাম্পের নির্মাণকাজ চলছে। এখানে র্যাব প্রশাসনের কিছু লোকজন আর কিছু নির্মাণশ্রমিক থাকেন। ক্যাম্পের একটি মাত্র গেট।

চারদিকে গ্রিল ও দেয়ালদিয়ে বাউন্ডারি দেওয়া।বাউন্ডারির একপাশে দুপুর ১টার দিকে একজন অপরিচিত লোককে হাঁটতে দেখে র্যাবের সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করেন। এ সময় তিনি বোমার বিস্ফোরণ ঘটান।এতে ঘটনাস্থলেই হামলাকারী নিহত হন। এ সময় র্যাবের দুই সদস্য ল্যান করপোরাল মিজান ও কনস্টেবল আরিফ আহত হয়েছেন। তাঁদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর হামলাকারীর দেহ বিস্ফোরণের কারণে ক্ষত-বিক্ষত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।