মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী সরকারী আঃ রউফ কলেজে মহান শহীদ ও আন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটের সময় কলেজের অধ্যক্ষ, কলেজের প্রভাষক ও ছাত্রদের নিয়ে কলেজের শহীদ মিনারে শহীদের স্বরনে পুষ্পমাল্য অর্পন করেন। পরে বুধবার সকালে কলেজের অধ্যক্ষ মোঃ মাহাবুব আলম ও মির্জা ফারুক হোসেন এর নেত্বতে ২য় পর্বের মহান শহীদ ও আন্তজাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠান শুরুতে পুষ্পমাল্য দান করেন।
কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদ বর্গ, কামারখালী জাতীয় পাটি, কামারখালী ইউনিয়ন জাতীয়তা বাদী দল, আড়পাড়া বি.এন.পি ও আড়পাড়া ইউনিয়ন পরিষদ, আড়পাড়া কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ, আড়পাড়া কামারখালী ছাত্র দল, কামারখালী ইউনিয়ন যুব লীগ, আড়পাড়া উচ্চ বিদ্যালয়, কামারখালী উচ্চ বিদ্যালয়,ওহি শিশু নিকেতন, উদ্দীপন বিদ্যা নিকেতন, কামারখালী কিন্ডার গার্টেন, প্রাইড. গোল্ডেন দাহমাশি জুট মিল, ব্রুমিং কিন্ডার গার্টেন পরে র্যালী বের হয়ে কামারখালী বাজার প্রদক্ষিন করে শহীদ মিনারে এসে আলোচনা সভা শেষে করে অনুষ্ঠান শেষে করেন।


