মধুখালী প্রতিনিধিঃ বৃষ্টি হলেই ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয় তার একমাত্র কারন বৃষ্টির পানি বের হওয়ার কোন ড্রেন নাই, যা আছে তা ময়লা আবর্জনায় ভরপুর ফলে দোকানদাররা ময়লা আবর্জনায় এবং মাটি দিয়ে ড্রেন ভরাট করে ফেলেছে। তাই বাজারের সৌন্দর্য্য দিন দিন হারিয়ে যাচ্ছে তার কারন গলি গুলোতে ছোট ছোট দোকানপাট করে, ড্রাম রেখে, এবং ময়লা আবর্জনা ফেলে দুর্গন্ধ করে গলি গুলো বন্ধ করে ফেলেছে ফলে মানুষ স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারছে না।
বাজারের নোংরা পরিবেশের কারনে হোটেলগুলোতে মাছির উপদ্রব দেখা যায়। বাজারের ঝাড়–দারের সাথে আলাপ করে জানা য়ায়, তারা তাদের পরিশ্রমের পারিশ্রমিক ঠিকমতো পায় না বলে বাজার ঠিকমত পরিস্কার করেনা, ফলে বাজারের এগলি সেগলিতে ময়লা আবর্জনা পরে থাকে। এভাবে বৃষ্টির দিনে বৃষ্টি এসে যে ড্রেন গুলোতে পানি বের হয় সেগুলো ময়লা আবর্জনায় বন্ধ হয়ে যাচ্ছে এবং জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। যেমন আলম ব্রাদার্সের সামনের গলি এবং সৈয়দ আমির আলী শপিং মলের উত্তর পাশের পাটের গলি। তাই স্থানীয় সরকারের নিকট কামারখালী বাজারের ব্যবসায়ীগণ জোর দাবি জানান, যাতে কামারখালী বাজারের ড্রেনগুলো পরিস্কার এবং সংস্কার করে বাজারের সৌন্দর্য ফিরিয়ে আনেন এবং জলবদ্ধতা নিরসন করেন।


