× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ

মধুখালী প্রতিনিধি

কামারখালী ইউনিয়ন শ্রমিক লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
lebour league iftar

স্বাধীনতা ও জাতীয় দিবস এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে কামারখালী ইউনিয়নে দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ঠা এপ্রিল-২৩) সন্ধ্যায় কামারখালী ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যোগে কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু এর ঘরে অস্থায়ী দলীয় কার্যালয় চত্বরে এই অনুষ্ঠান হয়।

উপজেলার কামারখালী ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি গোলাম আলী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু, কামারখালী ইউনিয়ন পরিষদের সাবেক প্যালেন চেয়ারম্যান এবং বর্তমান ইউ.পি. সদস্য আবুল কালাম আজাদ, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মোল্যা, কামারখালী ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক বাবুল হোসেন উপস্থিত ছিলেন।

আলোচনাসভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়া। এ সময় কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ মান্নান মন্নু, কামারখালী ইউনিয়ন পরিষদের সাবেক প্যালেন চেয়ারম্যান এবং বর্তমান ইউ.পি. সদস্য আবুল কালাম আজাদ, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মোল্যা, কামারখালী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান সহ কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষকলীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..