কামারখালী ইউনিয়নে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি

কামারখালী ইউনিয়নে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে কার্ডধারী হত-দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রি শুরু হয়েছে। শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানে সোমবার উপজেলার কামারখালী ইউনিয়নের এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচীর উদ্বোধন করেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের ডিলার এ. বি.এম. মিরোজ বুলু সহ অন্যন্যরা। এই ডিলারের আওতায় কামারখালী ইউনিয়নে ৪৬২জন হত- দরিদ্র কার্ডধারী আছে। এই কর্মসূচীর আওতায় মাসে ১২দিন এবং সপ্তাহ ৩দিন সোম, মঙ্গল এবং বুধবার বিতরন করা হয়।

বিশ^স্তসূত্রে ডিলারের মাধ্যমে জানা যায় এ বছর আপাতত শেষ । আগামীতে এই সরকার ক্ষমতায় থাকলে এই কোটা চালু থাকবে । এই জন্য সকলেই এই সরকারের জন্য দোয়া কামনা করেন যাতে আগামীতে ক্ষমতায় আসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।