কামারখালীতে সুদে টাকার ছোবলে এবং নেশার কবলে পড়ে যুব সমাজ ধ্বংসের মুখে

মধুখালী প্রতিনিধি:  ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে সুদের কারবার, নেশার আকড়া, তাস, জুয়া, লুডু,কেরামবোর্ড টাকার বিনিময়ে খেলা চলছে। এগুলো ধরাছোয়ার বাইরে কারণ সমস্ত অপকর্মের মূল হোতা সুদে কারবারী মহাজনরা। এদের কাছ থেকে সমাজের অভাবগ্রস্থ মানুষ এবং সমাজের যুবকরা চক্রবৃদ্ধি হারে সুদে টাকা নিয়ে বিশাল লাভের আশায় জড়িয়ে পড়ে বিভিন্ন অপকর্মে। এ গুলো প্রতিহত না করলে টাকা রোজগারের লোভে ও নেশার কোবলে পড়ে যুবসমাজ বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে পড়বে আর সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, খুনখাবারি এবং রাহাজানি বেড়েই যাবে।

কোনো ক্রমে রোধ করা সম্ভব হবে না বলে সমাজের বিত্তবান লোকের ধারণা। তাই যুব সমাজ কে ধ্বংসের হাত থেকে বাচাতে হলে পরিবারের অভিভাবক, স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর একান্ত প্রয়োজন বলে মনে করেন কিছু সুশীল সমাজের ব্যক্তি বর্গ। ইদানিং কামারখালী বাজার ঘুরে এবং আশেপাশে তাকিয়ে দেখা যাচ্ছে এবং জানা যায় কামারখালী মছলন্দপুর ছামাদ বিশ্বাসের মোড়, কামারখালী পুরাতন সতীশ সাহা বিল্ডিং এর ব্যাংক গলি, অরুন সরকারে স-মিল এলাকা, ফুলবাড়ি নদীর কূল, রাজধরপুর নিখিল শিলের বাড়ির নিচে, পুরাতন ফেরি ঘাট, সালামতপুর খেয়া ঘাট, দয়ারামপুর খেয়া ঘাট, প্রাইড জুট মিলের পশ্চিম পাশে নাজমুলের দোকানের সামনে ও কলা বাগানে এবং রেল বস্তি রেজাউল এর বাড়ি, মছলন্দপুর বিশ্বাস পাড়া, অরুন সরকারে মেহগুনি বাগান, ফটিক চৌধুরী বাড়ির সামনের মাঠে সকালে, বিকালে, এবং সন্ধ্যায় আসর মেলে।

এছাড়া ফুলবাড়ি মসজিদের দক্ষিণ পাশে খায়ের দোকানের সামনে । তাই দিনদিন অপশক্তি বেড়েই যাচ্ছে। এগুলো যেকোনো মূল্যে প্রতিহত করলে। কামারখালী অঞ্চলে কোনো প্রকার অপ্রীতিকর কার্যকলাপ ঘটবেনা। সুষ্ট ও সুন্দর ভাবে মানুষ দিনাতিপাত এবং রাতযাপন করতে পারবে বলে কামারখালী ইউনিয়ন বাসি মনে করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।