× Banner
সর্বশেষ
হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি মাসেই দুই দফায় বাড়িয়েছে এলপি গ্যাসের দাম, সাধারণ মানুষের ক্ষোভ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী

মধুখালী প্রতিনিধি

কামারখালীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
modhukhali

”যুব সমাজ দেশ থেকে মাদক ও সন্ত্রাস ছাড়ো এবং ফুটবল খেলাকে আকড়ে ধর”এই শ্লোগান গানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে কোমরপুর ইয়াং এ্যকটিভ আয়োজনে আকাশ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ই অক্টোবর ) বিকেলে কামারখালী ইউনিয়নের সালামতপুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও অতীশ দিপাংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান এবং ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডঃ লিয়াকত শিকদার ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য শিক্ষানুরাগী আশরাফুল ইসলাম জিহাদ, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন, কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান , কামারখালী ইউনিয়ন আওয়াামী লীগের সাবেক সভাপতি সাহাদত হোসেন সাবু, কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস ।

আরও উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মাদ আলী, ৮নং ওয়ার্ডের সাধারন সম্পাদক এ.বি.এম.মিরোজ বুলু, সমাজ সেবক জাহাঙ্গীর হোসেন খাঁন, গন্ধখালী বীরশ্রেষ্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সামাদ মোল্যা , সমাজসেবক সাহেব আলী , কামারখালী ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আজিজুর রহমান কবি,যুবলীগের শান্ত, হারুন ,সেলিম, ফারুক সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা দর্শকরা জানান আমাদের জীবনে আমরা বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। এ ফাইনাল খেলায় হাজার হাজার নারী -পুরুষের সমাগম ঘটে। রেফরির দায়িত্বে ছিলেন টুটুল মোল্যা। ধারাভাষ্য বিবরনীতে ছিলেন রফিকুল ইসলাম , শেখ ওমর ফারুক, রবিউল ইসলাম । ’

এ বিষয়ে নাওড়াপাড়া গ্রামের সাবেক ওসি রফিকুল ইসলাম জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো। আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন মধুখালী থানার এস.আই. সান্টু দেব শংকর সহ পুলিশ ফোর্স প্রমুখ। সমাজসেবক ও ক্লাবের উপদেষ্ঠা আকরাম হোসেন ও কোমরপুর ইয়াং এ্যাকটিভ ক্লাবের সভাপতি শেখ ওমর ফারুক এর তত্ত্বাবধানে আন্তুঃ দল ফুটবল টূর্নামেন্টের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১-১ গোলে ড্র হয় । পবে টাইব্রেকার ৪নং ওয়ার্ড দয়ারামপুর ফুটবল একাদশ দল ৫-৪ গোলে ৫নং কোমরপুর ফুটবল একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরিশেষে বিজয়ী দলকে ও রানার আপ এবং সেরা খেলোয়াড় , গোলদাতা সহ প্রথম পুরস্কার দিয়ে শান্তিপূভাবে অনুষ্টান শেষ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..