‘কাজ জানতে হবে না, শুধু নগ্ন হয়ে আমার সামনে সারাদিন দাঁড়িয়ে থাকবে’

আন্তর্জাতিক ডেস্কঃ ‘আমি কোনও রান্না করতে জানি না। কিন্তু এরপরেও আমাকে রান্নার কাজ শিখিয়ে দেওয়া হবে, এই আশ্বাস দিয়ে নিয়ে যাওয়া হয়। বুড়োটার বাড়িতে যাওয়ার পর সহ্য করতে হয় অন্য রকম অত্যাচার। বুড়োটা বলত, ‘তোমার কোনও কাজ জানতে হবে না, শুধু নগ্ন হয়ে আমার সামনে সারাদিন দাঁড়িয়ে থাকবে।’

আইএস জঙ্গিদের কব্জা থেকে পালিয়ে আসা ২০ বছরের এক মুসলমান নারী এভাবেই নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন।

অন্তত পাঁচ হাজার নারী আইএস জঙ্গিদের কব্জায় রয়েছে। তাদের সবাইকে অপহরণ করে যৌন ক্রীতদাসে পরিণত করে রেখেছেন আইসিস জঙ্গিরা। এমনকি ১২ থেকে ১৫ বছরের বালিকাদের যৌন ক্রীতদাসী করে ডেরায় রেখে দেয় আইএস জঙ্গিরা। এরপর তাদের ওপর দিনের পর দিন চলে নির্যাতন, ধর্ষণ। ইসলাম, কোরান এবং আল্লার দোহাই দিয়েও তাদের কাছ থেকে রক্ষা পায়নি কেউই। এমনকি একজন নারীর সাথে একইসাথে সহোদর ভাই বা পিতা-পুত্র মিলে যৌথ-সঙ্গমও করতো আইএস জঙ্গিরা।

আইএস জঙ্গিদের চোখে ধুলো দিয়ে পালিয়ে আসার পরে অভিজ্ঞতার কথা এভাবেই প্রকাশ্যে ফাঁস করলেন নির্যাতিতা ওই নারী।

নির্যাতনের শিকার ২০ বছরের ঐ নারী জানিয়েছেন, একদিন সকালে হঠাৎ করেই বাড়ি থেকে জোর করে তাকে উঠিয়ে নিয়ে যায় আইএস জঙ্গিরা। তারপর তাকে নিয়ে যাওয়া হয় আইএস এর একটি গোপন ডেরায়। সেখানে মাটির নিচে এক অন্ধকার ঘরে আরও ৪০০ নারীর সঙ্গে তাকেও আটকে রাখা হয়েছিল। ১০ দিন পর আবার তাদের চোখ বন্ধ করে একটা গাড়িতে গাদাগাদি করে নিয়ে যাওয়া হয় অন্য এক বাড়িতে। সেখানে তাকে এক মাঝ বয়সী পুরুষের কাছে বিক্রি করে দেওয়া হয়। এভাবে তাকে অন্তত তিন চারবার বিক্রি করা হয়েছে।

সব জায়গাতেই তাদেরকে যৌন ক্রীতদাসী করে রাখা হত। শেষবার এক ধনী বুড়োর কাছে বিক্রি করা হয় তাকে। সে জিজ্ঞেস করেছিল, আরবি রান্না করতে পারে কি না।

জবাবে ওই নারী জানিয়েছিল না, সে কোনও ধরনের রান্নাই করতে জানে না। কিন্তু এরপরেও রান্না শিখিয়ে দেওয়ার নাম করে নিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। বুড়োর বাড়িতে যাওয়ার পর তাকে সহ্য করতে হয় বিভিন্ন রকম যৌন নির্যাতন। বুড়োটা বলত, তার কোনও কাজ জানতে হবে না, সে যেন নগ্ন হয়ে তার সামনে সারাদিন দাঁড়িয়ে থাকে। এক রাতে বুড়ো অঘোরে ঘুমিয়ে পড়ার পর সে সেই বাড়ি থেকে কৌশলে পালিয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।