× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

সকল সেবা মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে সরকার -রাজশাহী বিভাগীয় কমিশনার

admin
হালনাগাদ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, সকল প্রকার সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বর্তমান আওয়ামী লীগ সরকার। ঘরে বসেই মানুষ এখন অনেক ধরণের সেবা নিতে পারছেন। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আগামিতে মানুষ ঘরে বসেই পাবেন সকল সেবা। রোববার দুপুরে মান্দা উপজেলার অত্যাধুনিক ভ‚মি অফিসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ডিজিটালাইজড পদ্ধতিতে ইতোমধ্যে শতভাগ ই-নামজারী কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে এ অফিসের যাবতীয় ভ‚মি সেবা অনলাইনের মাধ্যমে সম্পাদন করা হবে। যাতে করে মানুষ ঘরে বসেই এ অফিসের সেবা গ্রহণ করতে পারেন।
 ভারপ্রাপ্ত ইউএনও উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) এসএম হাবিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার এর আগে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শন করেন। এসময় তার পত্নী মিসেস নাসরিন খোন্দকার ও ছেলেসহ অন্যান্য সফর সঙ্গী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..