মধুখালী প্রতিনিধি: ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কাজী সিরাজুল ইসলাম স্কুল এন্ড কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১০.৩০ মিনিটের সময় কাজী সিরাজুল ইসলাম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোল্যা মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে ও অভিভাবক সদস্য ডাঃ কবির হুসাইন এর সঞ্চলনায় কাজী সিরাজুল ইসলাম স্কুল এন্ড কলেজে এক বাৎসরিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানে ঈদে-মিলাদুন নবী উপলক্ষে নবীজির জীবনী সম্পর্কে আলোচনা করেন সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের প্রভাষক মোঃ কলিমুল্লাহ, বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুস সাত্তার, কামারখালী বালিচর জামে মসজিদের ইমাম, মাওলানা আমিনউদ্দিন জিহাদী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোঃ ইউনুচ আলী শেখ খোকন, মোঃ সামসুদ্দিন মোল্যা রবি, মোঃ মুরাদ হোসেন মোল্যা, ব্উিটি আক্তারসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অত্র স্কুলের প্রধান শিক্ষক মোল্যা মোঃ আবু সাঈদ নবীজির জীবনী সম্পর্কে আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচলানা করেন বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ফেরী ঘাট জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সাত্তার পরে তবারক বিতরন করে অনুষ্ঠান শেষ করেন।



