মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃসারা দুনিয়ায় করোনা ভাইরাসের কারনে মানুষ কর্মহীন হয়ে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে। করোনা ভাইরাসের এই প্রার্দুভাব বাংলাদেশেও পড়েছে। মানুষ অসহায়ত্ব বোধ করছে। পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছে। হতাশায় দিন পার করছে। সব থেকে বেশী অসুবিধা হচ্ছে মধ্যেবিত্ত পরিবারের। এরা না পারছে সইতে না পারছে কইতে। দেশের এই সংকট সময় বিপাকে পড়েছে বেনাপোল সীমান্তের অনেক মানুষ। যারা এখানে প্রতিদিন কাজের মধ্যে দিয়ে সম্মানের সাথে উপর্জন করে বেঁচে আছে।
বেনাপোল সীমান্তের এই অবহেলিত জনপদে শার্শার এমপি শেখ আফিল উদ্দিন, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারন সম্পাদক আজিম উদ্দিন গাজি সহ অনেক বিত্তবান ও সংগঠন ত্রান বিতারন করেছেন।
এসব সংগঠন মানবিক সাহায্য এগিয়ে আসলেও হয়ত সময়ের অভাবে ভাবেনি এই জনপদের মধ্যে বিত্ত পরিবারের কথা। এসময় বেনাপোল পৌর কাউন্সিলার রাশেদ আলী এসব মধ্যেবিত্ত পরিবারের কথা ভেবে রাত্রে রাত্রে বাড়ি বাড়ি তার নিজ ওয়ার্ডে নিজ গাড়ি নিয়ে নিজে পৌছে দিচ্ছে চাল, ডাল, আলু. তেল. পিয়াজ সহ অন্যান্য দ্রব্য।
শুক্রবার রাত ৮ টার সময় রাশেদ আলীকে দেখা গেছে সানরাইজ পাবলিক স্কুলের সামনে তার গাড়ি রেখে সেখান থেকে একটি একটি করে খাদ্য সামগ্রীর প্যাকেট তিনি নিজ হাতে অন্ধকার রাত্রে বাড়ি বাড়ি পৌছে দেয়। এসময় তার ছবি ক্যামেরায় বন্দী করতে চাইলেও তিনি এড়ায় যান। কিন্তু তারপরও সাংবাদিকদের ক্যামেরা এড়াতে পারে নাই রাশেদ আলী। শেষ পর্যন্ত তিনি বলেন এসব পরিবারের মেয়েছেলেদের ছবি আপনারা পত্র পত্রিকায় দিয়ে সংবাদ পরিবশেন করবেন না। কারন এরা বিপদে পড়ে আজ হাত পেতে এসব সামান্য ত্রান গ্রহন করছে।
ভুক্তভোগী পরিবার গুলো বলেন, বেনাপোল পৌর সভার কাউন্সিলার রাশেদ আলী এর আগেও অনেক পরিবারকে তার নিজ অর্থায়ন থেকে সাহায্য করেছে। সে বিপদে আপদে মানুষের পাশে ছুটে আশে। আমরা তার দির্ঘায়ু ও মঙ্গল কামনা করি।

