কাউন্সিলর অপুর বাড়ির সীমানা থেকে যুবকের মরদেহ উদ্ধার

কাউন্সিলর অপুর বাড়ির সীমানা থেকে যুবকের মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি:  যশোর শহরের জেলরোড এলাকার অপু কাউন্সিলের বাড়ির সীমানা থেকে মেহেদি হাসান সাগর (২৪) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করা হয়।

কাউন্সিলরের দাবি হত্যার পর তার বাড়ির পাশে মরদেহ ফেলে গেছে দুর্বৃবত্তরা। হত্যায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

নিহত মেহেদি পেশায় রাজমিস্ত্রি। তিনি যশোর সদর উপজেলার বিরামপুর দক্ষিণপাড়ার ফকিরের মোড় এলাকার হানিফ শেখের ছেলে।

কাউন্সিলর মোকসিমুল বারী অপু জানান, আজ (মঙ্গলবার) সকালে বাড়ির সামনের চা দোকানি দোকান খুলতে এসে মরদেহটি দেখতে পায়। এরপর তাকে জানালে তিনি পুলিশে খবর দেন। তিনি দাবি করেন, ঘটনাস্থলে রক্ত পড়ে নেই। কেবল নিহতের শরীরে ছুরিকাঘাতের রক্তাক্ত চিহ্ন রয়েছে। তার ধারণা হত্যার পর মরদেহটি তার বাড়ির পাশে ফেলে গেছে দুর্বৃবত্তরা।

যশোর কোতোয়ালী থানার থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান জানন, কাউন্সিলর অপুর বাড়ির পাশেই মরদেহটি পরে ছিল। নিহত যুবকের পরিচয় সনাক্তে পুলিশ, ডিবি ও পিবিআই কাজ শুরু করে। জানা যায় তার নাম মেহেদি এবং তিনি রাজমিস্ত্রির কাজ করেন। তার পিতাকে খবর দিয়ে থানায় আনা হয়েছে।

এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।