গত ২৪ ঘন্টায় ১৮৩৬২ টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত ৪০১৯

গত ২৪ ঘণ্টায় দেশে ৭০ টি পরীক্ষাগারে ১৮৩৬২ টি নমুনা পরীক্ষা করে ৪০১৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে ও সুস্থ হয়েছে ৪৩৩৪।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেল।  এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৯২৬ জন।

সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮ লাখ ২০ হাজার ১৫৬ জন। মৃতের সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ২৭৪ জন। সুস্থ্য হয়েছে ৬০ লাখ ৪০ হাজার ৯০০ জন। সারাবিশ্বে মৃত্যুর ৮ এবং সুস্থ্যতার হার ৯২ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।