বাংলাদেশে করোনা শনাক্ত বাড়ায় দক্ষিণ কোরিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশে করোনা শনাক্ত বাড়ায় দক্ষিণ কোরিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়া।

শুক্রবার (১৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সিউলের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় আগত যাত্রীদের মধ্যে কোভিড-১৯ পজিটিভি শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সরকার বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে।

শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।