× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

ডেস্ক

করোনা মৌসুমি রোগের পর্যায়ে এখন নেমে এসেছে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
corona virus

চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে তিন বছরে ৬৯ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছেন ৭০ কোটির বেশি মানুষ। ভাইরাসটির টিকা আবিষ্কার এবং প্রয়োগ শুরুর পর এটি নিয়ন্ত্রণে চলে আসতে শুরু করে। বর্তমানে বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত অনেকটাই কমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের এখন আর আগের মতো মারণক্ষমতা নেই। এটি এখন মৌসুমি রোগের পর্যায়ে এখন নেমে এসেছে। তাই এখন আর এই রোগ থেকে সুরক্ষার জন্য টিকা জরুরি না।

রাশিয়ার কেন্দ্রীয় ভোক্তা অধিকার পর্যবেক্ষক সংস্থার প্রধান ডা. আনা পোপোভা এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মহামারির শুরুর দিকে করোনাভাইরাসের যে প্রাণঘাতী ক্ষমতা ছিল, এখন আর তা নেই। গত ৩-৪ বছরে মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর দেহে অজস্র কোটি বার সংক্রমিত হতে হতে ভাইরাসটির সেই ক্ষমতা প্রায় হারিয়ে গেছে। এক সময়ের প্রাণঘাতী করোনা এখন ইনফ্লুয়েঞ্জা বা শীতকালীন সর্দিজ্বর পর্যায়ের রোগে পরিণত হওয়ার পথে। গত বছর আমরা দেখেছি যে শীতের সময় এই রোগটির প্রাদুর্ভাব ঘটে, আবার শীত কমে গেলে সেই প্রাদুর্ভাব অনেকাংশে কেটেও যায়। তাছাড়া আগে করোনায় আক্রান্ত হলেই মানুষ ভয় পেতেন এবং হাসপাতালে ছুটে আসতেন। কিন্তু এখন সেই হারও অনেক কমে গেছে। এ ছাড়া বাজারে এখন করোনার মুখে খাওয়ার ওষুধও মিলছে। তাই এখন করোনায় আক্রান্ত হলে লোকজন বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

ডা. আনা পোপোভা বলেন, এসব কারণে আমরা মনে করি, করোনা এখন একটি মৌসুমি রোগ। এর ফলে এটি থেকে সুরক্ষা পেতে এখন আর টিকার প্রয়োজন নেই। তবে যারা বয়স্ক মানুষজন কিংবা যাদের উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসসহ প্রভৃতি শারীরিক জটিলতা রয়েছে— তাদের জন্য করোনা এখনও শক্তিশালী। কিন্তু সেক্ষেত্রে রোগটির প্রাদুর্ভাব দেখা দিলে সতর্কতা, স্বাস্থ্যবিধি এবং মুখে খাওয়ার ওষুধই সুরক্ষা নিশ্চিতের জন্য যথেষ্ট।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর মাত্র তিন মাসের মধ্যে এটি বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ে। রোগটির ছড়িয়ে পড়া রোধ করতে বিশ্বের অধিকাংশ দেশ মাসের পর মাস লকডাউন, কোয়ারেন্টাইন, সামাজিক দূরত্ববিধির মতো কঠোর সব পদক্ষেপ নিতে বাধ্য হয়। এ ছাড়া বিজ্ঞানীরা এই রোগের টিকা আবিষ্কারে উঠেপড়ে লাগে। এমন পরিস্থিতিতে ২০২০ সালের আগস্টে বিশ্বের প্রথম করোনা টিকা স্পুটনিক ৫ উদ্ভাবন করে রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট। পরে একই বছর নভেম্বরে বাজারে আসে মার্কিন ওষুধ ও টিকা প্রস্তুতকারী কোম্পানি ফাইজার ও জার্মান ওষুধ কোম্পানি বায়োটেকের উদ্ধাবিত টিকা ফাইজার এন বায়োটেক। তারপর একে একে বাজারে আসে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, জনসন অ্যান্ড জনসনসহ আরও বেশ কিছু করোনা টিকা।


এ ক্যটাগরির আরো খবর..