× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

আঞ্চলিক প্রতিনিধি

করোনা ভাইরাস মোকাবেলায় ছাত্রদলের মাক্স বিতরণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
ছাত্রদলের মাক্স বিতরণ

দেশে নতুন করে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নাগরিকদের মাক্স পরিধান সহ সকলকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় বরিশালের গৌরনদীতে এইচএসসি পক্ষিার্থীদের করোনা ভাইরাস থেকে রক্ষায় বিনামূল্যে মাক্স ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলার মাহিলাড়া ও বার্থী ডিগ্রি কলেজে অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে মাক্স ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য জোবায়ের আল মাহমুদ, মাহিলাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সজিব সিকদার, সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক তুফান সিকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাহেদ কবিরাজ, ছাত্রদল নেতা ইব্রাহিম চোকদার, ইমন হাওলাদার, রাসেল গোমস্তা ও কাইউম হাওলাদার প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..