করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্যখাতের উদ্যোগ এবং ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি

করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্যখাতের উদ্যোগ এবং ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি

করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্যখাতের উদ্যোগ এবং ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি ব্রিফিং-এর পয়েন্ট।

আজ ৯ মার্চ, ২০২০ সোমবার বিকাল ৪.০০ টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সর্বশেষ ব্রিফিং জানান তিনি।

২১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত কেবল চীন ফেরত যাত্রীদের স্ক্রীনিং করা হলেও ৭ ফেব্রুয়ারি থেকে বর্তমান পর্যন্ত সকল বিদেশ ফেরত যাত্রীদেরকেই ডিজিটাল থার্মোমিটার দিয়ে স্ক্রীনিং করা হচ্ছে। যাত্রীদের পাশাপাশি সংশ্লিষ্ট পরিবহনেও কর্মরত সকলেরই স্ক্রীনিং করা হচ্ছে।

২১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ৫ লাখেরও বেশি বিদেশ ফেরত যাত্রীকে স্ক্রীনিং করা হয়েছে।

কোভিড-১৯ সংক্রান্ত সন্দেহজনক মোট ১২০ জনকে পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৩ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে আক্রান্ত একজনের সাথে সংশ্লিষ্ট ৪৮জনকে বাড়িতে করেন্টাইন অবস্থায় রাখা হয়েছে। এর পাশাপাশি হাসপাতালে করেন্টাইনে আছে একজন। দুইজন ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে।

কেভিড-১৯ সংক্রান্ত আমাদের স্বাস্থ্যখাতের হট লাইনগুলোতে এ যাবৎ ৪ হাজার ৯৩২টি কল এসেছে।

করোনা ভাইরাস নিয়ে যা যা করতে হবে সে ব্যাপারে আমরা পুরোপুরি সজাগ রয়েছি। করোনা ভাইরাস প্রতিরোধে ইতোমধ্যেই আন্তঃমন্ত্রণালয়, জেলা ও উপজেলাভিত্তিক শক্তিশালী তিনটি কমিটি করে দেয়া হয়েছে। সেই তিনটি কমিটির উচ্চতর পর্যায়ের কমিটির ১টি সভা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে।

উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি এবং ওসি-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সমন্বয়ে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি, জেলা পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ ১১ সদস্যের আর একটি কমিটি এবং আমি (স্বাস্থ্যমন্ত্রী) নিজে সভাপতি হয়ে মন্ত্রিপরিষদ সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, অন্যান্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সিনিয়র সচিব, বিশ^ স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি, অউই, টঘওঈঊঋ, টঝঅওউ, ডড়ৎষফ ইধহশ -এর প্রতিনিধিসহ ৩১ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলি যখন যেখানে যে যে উদ্যোগ প্রয়োজন তা দ্রুততার সাথে নিতে সক্ষম হবে।

জরুরি সতর্কতা:
করোনা ভাইরাসের কারণে দেশে হঠাৎ করে কিছু অসাধু মানুষের মাধ্যমে মাস্কের মূল্য বৃদ্ধিসহ এর কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণের বেশি মূল্যে এই মাস্ক বিক্রি করা হচ্ছে। এটি অনৈতিক কাজ। দেশের সংকট কালে মাস্কের কৃত্রিম সংকট সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেয়া হবে না। এ ক্ষেত্রে মোবাইল কোর্টের মাধ্যমে মনিটরিং করাসহ অপরাধ প্রমাণীত হলে অসাধু ব্যবসায়ীদের ড্রাগ লাইসেন্স বাতিল করা হবে।

স্বাস্থ্যখাতে অন্যান্য উদ্যোগসমূহ :
১. দেশের বিভিন্ন স্থানে বিদেশ ফেরত যাত্রীদের গৃহ কোয়ারেন্টিন করা হয়েছে। কার্যক্রমটি সমন্বয় করছেন আইইডিসিআর, জেলা সিভিল সার্জন কার্যালয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়।
২. সকল মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড স্থাপন করার কার্যক্রম চলছে।
৩. সকল হাসপাতালে পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী) সহ অন্যান্য সকল চিকিৎসা সংক্রান্ত সামগ্রী সরবরাহ ব্যবস্থা হালনাগাদ করা হচ্ছে।
৪. দেশের বিভিন্ন হাসপাতালের আইসিইউ-তে কর্মরত চিকিৎসকদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
৫. ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল হাসপাতাল, জেলা সিভিল সার্জন কার্যালয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা কার্যালয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান, চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
৬. ক্লিনিক্যাল ব্যবস্থাপনা নির্দেশিকা প্রণয়ন।
৭. কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালকে কোভিড-১৯ রোগীদের জন্য রেফারেল হাসপাতাল হিসেবে নির্দিষ্ট রাখা।
৮. সংক্রামক ব্যাধি হাসপাতাল, মহাখালীতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
৯. আইইডিসিআর ল্যাবরেটরিতে এভাইরাস সনাক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১০. ডঐঙ এবং টঝ-ঈউঈ এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চিকিৎসা ও ল্যাবরেটরি সনাক্তকরণের সহায়তা নেয়া হচ্ছে।
১১. আইইডিসিআর-এ কেভিড-১৯ নিয়ন্ত্রণ কক্ষ চালু আছে। সার্বক্ষণিক সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
১২. দৈনিক সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য প্রতিদিন সাংবাদিক সম্মেলন ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হচ্ছে।
১৩. বিদেশে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশে বিদেশী দূতাবাসমূহের কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রেখে বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের এবং বিদেশে বাংলাদেশের যেসব নাগরিক কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন ও কোয়ারেন্টিনে পর্যবেক্ষণে আছেন তাঁদের স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে।
১৪. বেসরকারি হাসপাতালে আইসোলেশন ইউনিট খোলার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
১৫. স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাগণ বিভিন্ন সেমিনারে ও গণমাধ্যমে সাক্ষাৎকার-টক শো’তে অংশগ্রহণ করে কোভিড-১৯ সম্পর্কে ঝুঁকি সংযোগের দায়িত্ব পালন করছেন।
১৬. জনসাধারণের বিভিন্ন জিজ্ঞাসার জবাবের চাহিদা মেটাতে ও গুজব নিরসনে আইইডিসিআর-এর ওয়েবসাইটে প্রশ্ন ও উত্তর আপলোড করা হয়েছে। জনসাধারণের জিজ্ঞাসার জবাব ও গুজব নিরসনের জন্য ফেসবুক গ্রুপ ‘প্লাটফর্ম’ এর সহযোগিতায় জনস্বাস্থ্য বার্তা প্রচারিত হচ্ছে।
১৭. বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ইউএস সিডিসি, ইউএসএইড প্রভৃতি আন্তর্জাতিক সংস্থার সাথে নিয়মিত যোগাযোগ রেখে কোভিড-১৯ নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
১৮. বিদেশ থেকে আসা বিদেশি নাগরিকদের করণীয় সম্পর্কে অবহিত করার জন্য সকল বিদেশি দূতাবাসসমূহে পত্র প্রেরণ করা হয়েছে। তাঁরা নিয়মিতভাবে কোভিড-১৯ নিয়ন্ত্রণ কক্ষে কোয়ারেন্টিনকৃত চীনা নাগরিকদের তথ্য প্রেরণ করছেন।
১৯. বাংলাদেশ থেকে কেউ বিদেশে অত্যাবশ্যকীয় ভ্রমণে গেলে অনুসরণীয় স্বাস্থ্যবিধি প্রস্তুত করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।