সুজন পাল নোয়াখালীঃ নোয়াখালীতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসন যৌথ ভাবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সামাজিক দূরুত্ব বজায় রাখতে লিফলেট, প্ল্যাকার্ড ও মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শনিবার সকাল থেকে নোয়াখালী বেগমগঞ্জের চৌমুহনী রেলগেট এলাকা থেকে তারা প্রথম প্রদর্শনী কার্যক্রম শুরু করে নোয়াখালীর জেলার প্রধান প্রধান শহরে তারা প্রদর্শন করেন। এই কার্যক্রমের আওতায় জন সচেতনতা সৃষ্টিতে পায়ে হেঁটে ও মাইকিং করে করোনা নিয়ে আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানান।
করোনা থেকে রক্ষা পেতে কিভাবে চলাফেরা করতে হবে সে বিষয়ে লিফলেটও বিতরণ করা হয়। সেই সঙ্গে সকলকে ঘর থেকে অকারণে বাহিরে বের না হওয়ার আহ্বান জানানো হয়।
একই সাথে বিভিন্ন দোকানের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্লক পদ্ধতিতে সাধারণ মানুষকে কেনাকাটা করার জন্য ব্লক একে সেখানে সামাজিক দুরুত্ব নিশ্চিত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন মেজর কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল শাহজাহান শেখ, বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর- রশীদ চৌধুরী, বেগমগঞ্জ উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা সারোয়ার কামাল।

