করোনা ভাইরাস ও আইইডিসিআর সম্পর্কে কিছু তথ্য

করোনা ভাইরাস ও আইইডিসিআর সম্পর্কে কিছু তথ্য

করোনাভাইরাস হল একই শ্রেণীভুক্ত ভাইরাস যারা স্তন্যপায়ী প্রাণী এবং পাখি আক্রান্ত করে। করোনাভাইরাস ১৯৬০-এর দশকে প্রথম আবিষ্কৃত হয়। প্রথমদিকে মুরগির মধ্যে সংক্রামক ব্রঙ্কাইটিস ভাইরাস হিসেবে এটি প্রথম দেখা যায়। মানুষের মধ্যে করোনাভাইরাস শ্বাসনালী সংক্রমণ ঘটায়। মানবদেহে সৃষ্ট করোনাভাইরাস সংক্রমণ এড়ানোর মত কোনো ভ্যাক্সিন বা অ্যান্টিভাইরাল ওষুধ আজও আবিষ্কৃত হয়নি।

এবার আসুন জেনে নেই করোনাভাইরাস(Corona Virus)এর চিকিৎসা এবং IEDCR নিয়ে কিছু তথ্য।

(Q) IEDCR কী ?
Ans : IEDCR হলো Institute of Epidemiology, Disease Control & research বাংলায় যাকে বলে, রোগতত্ত্ব, রোগ নির্নয় এবং গবেষণা কেন্দ্র । এটি মহাখালিতে অবস্থিত ।

(Q) Corona মানেই কি মৃত্যু?
Ans: না, Corona মানেই মৃত্যু না । ৯০ ভাগেরও বেশি করোনায় আক্রান্ত রুগী ভালো হয়ে যায় । প্রথম থেকেই Methyl Prednisolone, anti viral (interferon, Avigan, Oseltamavir), high flow oxygen, Antibiotics দিয়ে চিকিৎসা করলে ভালো result পাওয়া যায় ।

(Q) IEDCR কি করোনা রোগের চিকিৎসা দেয়?
Ans : না দেয় না । তারা হলো preventive মেডিসিন । সরাসরি রোগের চিকিৎসা দেওয়া তাদের কাজ না । IEDCR এর প্রায় ডাক্তারগনই Preventive লাইনের । গত সপ্তাহে কিছু মানুষ সেখানে গেলে সর্দি হাঁচি কাশির চিকিৎসা কিছুটা দিয়েছিলো । কিন্তু এখন রুগীর সংখ্যা এখন অনেক বেশি হয়ে যাওয়াতে তাদের পক্ষে চিকিৎসা দেওয়া আর সম্ভব হয়ে উঠছে না ।

(Q) তাহলে IEDCR এর কাজ কি
নাক এবং গলা থেকে স্যাম্পল নিয়ে পরীক্ষা করে জানানো কারা করোনা পজিটিভ ।

(Q) ডাক্তাররা রুগীদের সর্দি জ্বর হলে কোথায় Refer করবেন?
Ans: OPD বা হাসপাতাল এ Symptomatic চিকিৎসা দিয়ে বাসায় Isolation এ থাকতে বলবেন । আর বলবেন IEDCR এর Hot Line এ যোগাযোগ করে তাদের inform করতে ।

(Q) বর্তমানে করোনার চিকিৎসা কোথায় দেওয়া হচ্ছে?
Ans: করোনা পজেটিভ রুগী বা Most Suspected Case চিকিৎসার জন্য সরকার চারটি হাসপাতাল প্রস্তুত রাখলেও রাজধানীর উত্তরায় রাজউক মডেল কলেজের পেছনে কুয়েত মৈত্রী হাসপাতালে দেওয়া হচ্ছে এবং সব রুগীরা এখন সেখানেই চিকিৎসাধীন আছে । তবে এই বিষয়টি যেকোন মুহুর্তে পরিবর্তন হতে পারে ।

(Q) IEDCR স্যাম্পল এর Report কিভাবে দিবে ?
Ans : তারা Phone বা e mail এ report জানিয়ে দিচ্ছে । কিন্তু কিছুটা দেরি হচ্ছে সেটা সত্য । তবে পজেটিভ কেইস এর report যথা সম্ভব তাড়াতাড়ি জানিয়ে দিয়ে নির্ধারিত হাসপাতালে রুগীকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে ।

(Q) IEDCR এর Hot Line সবসময় ব্যস্ত থাকে কেনো?
Ans : আসলে হাজারো মানুষ Phone দিচ্ছে তাই ।

(Q) জ্বর সর্দি কাশি হলে কি করবো?
Ans: আপনি প্যারাসিটামল, এন্টি হিসটামিন খাওয়া শুরু করে দিন বা আপনার পরিচিতো ডাক্তার থাকলে মোবাইলে যোগাযোগ করুন বা নিকটস্থ হাসপাতালে যান ।

(Q) এখন জ্বর সর্দি মানেই কি Corona ?
Ans : না । নরনাল ইনফ্লুয়েঞ্জাও হতে পারে আবার করোনা আক্রান্ত আপনি হননি তাও জোর দিয়ে বলা যাবে না । এ ক্ষেত্রে IEDCR এর Hot Line এ Phone করুন । বাসা থেকে phone দিন । তারাই বাসায় এসে স্যাম্পল নিয়ে যাবে ।

Corona থেকে রক্ষা পাওয়ার মূলমন্ত্র কি?
Isolation + Quarantine + Personal hygiene

(Q) Isolation কি আর Quarantine কি
Ans: Isolation হলো পজেটিভ কেসের জন্য। হাসপাতাল এ থাকতে হবে এবং যার চিকিৎসার সময় রোগ মুক্তি পর্যন্ত ।
আর Qyarantine হলো যারা পজেটিভ হুয়নি বা রোগের লক্ষনও শুরু হয়নি কিন্তু suspected তাদের জন্য । এটি বাসায় এক ঘরে হতে পারে । করোনার ক্ষেত্রে সময় ১৪ দিন ।

(Q). Corona এতো dangerous কেনো?
Ans: কারন এর
(১). মিউটেশন পরিবর্তন করার ক্ষমতা
(২). খুব বেশি কনটাজিয়াস
(৩). তাতক্ষনিক Lungs এ আক্রমণ

(Q). Mode of death in Corona কি?
Ans: ARDS/Septicemia/Multi Organ Dysfunction Syndrome/Secondary Infection.

পরম করুনাময়ের কৃপায় আমরা সবাই সুস্থ ও রোগমুক্ত থাকি, পৃথিবীর প্রতিটি মানুষ সুস্থ থাকুক, করোনা মুক্ত থাকুক।

ডাঃ দেবাশীষ মোহন্ত দেবু, কনসালটেন্ট(মেডিসিন)।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।