করোনা ভাইরাসে আক্রান্ত ঢাকা-৭ আসনে সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম

করোনা ভাইরাসে আক্রান্ত ঢাকা-৭ আসনে সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম

ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাজী সেলিমের শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি জানান, করোনা উপসর্গ দেখা দিলে গত রোববার (২১ মার্চ) হাজী সেলিম করোনা পরীক্ষা করেন। পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর মঙ্গলবার আবারও করোনা পরীক্ষা করানোর হলে দ্বিতীয় দফায়ও তার রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।