আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাইলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি, কলামিষ্ট শাহদাব আকবর লাবু চৌধুরী।
আজ শুক্রবার বিকাল ৪টায় উপজেলার যদুনন্দী বাজারে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুর রব মোল্যার নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ভোটারদের কাছে এই ভোট কামনা করেন লাবু চৌধুরী।
যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতিকের প্রার্থী আব্দুর রব মোল্যার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ইটালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, যুবলীগ নেতা রোমানুজ্জামান রোমান, মানোয়ার হোসেন সহ যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ।
এসময় লাবু চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। আজ যারা আওয়ামী লীগের লোক হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছে, তারা আর আওয়ামী লীগে স্থান পাবে না। নৌকার বাইরে যারা আছে, তাদেরকে নৌকার পক্ষে কাজ করার আহব্বান জানান তিনি।




