করোনাভাইরাস নিয়ে কবিতা লিখে তুমুল আলোচনায় নচিকেতা

করোনাভাইরাস নিয়ে কবিতা লিখে তুমুল আলোচনায় নচিকেতা

পশ্চিমবঙ্গের জীবনমুখী গানের সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী  দুই বাংলাতেই ভীষণ জনপ্রিয়।  করোনাভাইরাস নিয়ে কবিতা লিখে তুমুল আলোচনায় তিনি।   নিজের ফেসবুক পেজে একটি কবিতার ভিডিও প্রকাশ করেছে নচিকেতা। কবিতার শিরোনাম ‘করোনা’

করোনা

করোনা নামের মহামারী তুমি যাও, তুমি যাও

একটা বিনীত অনুরোধ তোমার ভয়টাকে রেখে যাও

ওগো ভয়

তোমারই হোক জয়

তুমি নির্ভীক তরবারি

তুমি নির্মেদ অক্ষয়

তোমারই হোক জয়।

তোমার জন্য বন্ধ হয়েছে সভ্যতা নামে দূষণ

তোমার জন্য বহুদিন পরে আকাশে হাসছে পুষণ

তোমার জন্য মানুষ ভুলেছে পুষে রাখা বিদ্বেষ

শুধু ভয় করে দিলো বিভেদহীন এক দেশ।

কারোর মুখই যাচ্ছে না দেখা আল্লাহ অথবা রাম

সবার মুখই মাস্কেতে ঢাকা সবার কপালে ঘাম

হাতে নাগরিক পঞ্জির খাতা কাগজে চায় প্রমাণ

এখন তারা কোথায় দিতে পারেন সন্ধান।

মৃত্যুর কোনো দেশ তো লাগে না কাঁটাতার ছিঁড়ে যায়

নগর থাকলে নাগরিক, সে নগরকে কে বাঁচায়

রোজ আমাদের হিংসে মন্ত্র শেখায় যে পুরোহিতি

যুগ যুগ ধরে আমরা তো জানি তার নাম রাজনীতি।

করোনা তোমার ভয় বন্ধ সে মন্ত্র উচ্চারণ

মানুষ বুঝেছে জীবন নেই পুরোহিত প্রয়োজন

করোনা তুমি যাও, তুমি যাও শাহজাদী

শুধু ভয়টুকু থাক, হোক ভয়টা সাম্যবাদী।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।