করোনা টিকা নিলেই যেতে পারবেন কাস্টমসে

করোনা টিকা নিলেই যেতে পারবেন কাস্টমসে
স্টাফ রিপোর্টার বেনাপোলঃকরোনা সংক্রমণ রোধে বেনাপোল কাস্টমস হাউসে প্রবেশের উপর বিধি-নিষেধ জারি করেছে কর্তৃপক্ষ। ১৬ আগস্ট থেকে টিকা গ্রহনকারীরাই কেবল তাদের বাণিজ্যিক কাজে কাস্টমস হাউসে প্রবেশ করতে পারবেন।

বৃহস্পতিবার দুপুরে বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, কোভিড -১৯ করোনা ভাইরাস অনেক আগেই বিশ^ব্যাপী মহামারী আকার ধারণ করেছে ।

প্রথম ধাপে এ ভাইরাসে দেশে আক্রান্তও মৃত্যুর হার বিশে^র অনান্য দেশের তুলনায় কম হলেও বর্তমান দ্বিতীয় ধাপে মহামারী আকার ধারণ করেছে।
মৃত্যুর মিঝিলে প্রতিদিন ঝরে পড়ছে শত শত মানুষের প্রান। এ অবস্থার মধ্যে সরকারী রাজস্ব আদায় কার্যক্রম সরকার কর্তৃক ঘোষিত জরুরী সেবার আওতাভুক্ত হওয়ায় মৃত্যু ঝুকি নিয়ে কাজ করছে কাস্টমস হাউসের কর্মকর্তা,কর্মচারী ও সংশিষ্ট সকল অংশীজন। তবে করোনা ভাইরাস হতে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি পরিপালন অত্যন্ত জরুরী।
 এক্ষেত্রে কাস্টমস হাউস সংশিষ্ট অংশীজন ও তাদের প্রতিনিধিকে করোনার টিকা গ্রহনের অনুরোধ করে ১৬ আগস্ট থেকে প্রবেশ সীমিত করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।