করোনার ভাইরাস থেকে রক্ষা পেতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হওয়া খুব জরুরি। এ বছরের রমজান ব্যতিক্রম। তাই এই সময় সারাদিন রোজা রেখেও শরীরে রোগ প্রতিরোধ বাড়াবে এমন খাবার খাওয়া প্রয়োজন।
ভাইরাস ঠেকাতে শরীরকে প্রস্তুত করতে আদা-রসুনের পানীয় খুবই উপকারী। প্রতিদিন এই পানীয় পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি ওজনও ঝরবে তরতরিয়ে। এছাড়া হজমশক্তি বাড়াতেও কার্যকর এই পানীয়। চলুন জেনে নেয়া যাক এর উপকারিতা সম্পর্কে-
উপকারিতা
> আদায় রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান যা ফ্লু, মাথা ব্যথা দূর করতে পারে।
> রসুনে রয়েছে উচ্চমাত্রায় সালফার যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। এটি অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিপ্যারাসিটিক। তাই এটি ঠাণ্ডা লাগা এবং কাশির লক্ষণ কমাতে কার্যকর।
> পাচনতন্ত্রকে ভালো রাখে আদা। আদা অন্ত্র নিরাময়ে সহায়তা করে, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টের মাধ্যমে খাদ্য চলাচল দ্রুততর করে এবং পাচক রসের ক্ষরণ বাড়ায়। আর দ্রুত হজম মানেই ওজন হ্রাস।
> রসুন শরীরে জমে থাকা দূষিত পদার্থ বের করে দেয়। হজমশক্তি বাড়ায়। ক্ষুধা কমায়।
যেভাবে বানাবেন
একটি পাত্রে ১ কাপ গরম পানি নিন। তাতে খোসা ছাড়ানো আদা ছোট টুকরা দিয়ে দিন। তারপর এতে ১ চা চামচ রসুন কুচি ও আধা চা চামচ গোলমরিচ দিয়ে ফোটান। ব্যস তৈরি হয়ে গেলো। এবার ছেঁকে নিয়ে আধা চা চামচ মধু ও লেবুর রস মিশিয়ে গরম গরম পান করুন।
তাছাড়া আদা, রসুন ও মধু গরম পানিতে মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।


