সম্পা নন্দী, কালীগঞ্জ প্রতিনিধি, দ্যা নিউজঃ করোনা কালীন নারী নেতৃত্ব গড়ে তুলবে সমতার বিশ্ব। ২০২১ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৮ ই মার্চ বিশ্ব নারী দিবস পালিত হয়।
সেই উপলখ্যে গাজীপুর কালীগঞ্জে আজ ১৪/৩/২০২১ তারিখে আনুষ্ঠানিকতা ও আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেছেন কালীগঞ্জের মাটি মানুষের সবার প্রিয় সংসদ সদস্য জনাবা মেহের আফরোজ চুমকি এমপি। ( মহিলা বিষয়ক সম্পাদিকা,সংসদীয় স্থায়ী কমিটি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব, শিবলী সাদিক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান, জনাব মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও। কালীগঞ্জ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আবুবকর,উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ,নবনির্বাচিত পৌর কাউন্সিলর গন, আইজিএ ট্রেনিং সহ বিভিন্ন ট্রেনিং এর শিক্ষার্থী বৃন্দ। কালীগঞ্জ উপজেলা চত্বরে অনুষ্ঠানের আয়োজন করেন, মহিলা বিষয়ক অধিদপ্তর, কালীগঞ্জ উপজেলা গাজীপুর। নারী দিবসে নারীদের অধিকার আদায় এর বছর,নারীর একটু চেষ্টা করলেই এগিয়ে যাওয়া যায়। হাজার বাঁধা বিপত্তি পেরিয়ে নারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিভিন্ন জায়গায় তাদের অধিকার নিশ্চিত করেছেন। নিজে অধিকার এবং সম্মানে আর পিছিয়ে নেই নারীরা। আইজিএ ট্রেনিং নিয়ে নিজে স্বাবলম্বী হচ্ছে দুস্ত নারী সমাজ।
প্রতি বছর এর ন্যায় এ বছরেও কালীগঞ্জে নারী দিবসে একজন জ্ঞানে গুনে,ধৈর্যে,সাহসের পুরষ্কার হিসেবে নির্বাচিত নারীদের মধ্যে অন্যতম নারীকে জয়িতা পুরষ্কার দেয়া হয়। এবার এর নারী দিবসে সেই সম্মাননা পুরষ্কার পেয়েছেন কান্তা। তিনি কালীগঞ্জ পৌরসভার বাঘের পাড়ার সন্তান। পুরষ্কার পেয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে পরেন, অশ্রু ভেজা চোখ দুটি যেন বার বার বলছিলো, এটা বিজয় এর কান্না।


