করোনা: কেমন চলছে সালথাবাসীর দিনকাল

করোনা: কেমন চলছে সালথাবাসীর দিনকাল

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস (কভিড-১৯)এর প্রতিরোধেব বাংলাদেশ সরকার সকলপ্রকার ব্যবস্থা নিচ্ছেন, যা বিভিন্ন পত্র-পত্রিকা ও টেলিভিশনের খবরে দেখা যায়। এই মহামারীর মধ্যে ফরিদপুরের সালথায় করোনাভাইরাসের লক্ষন রোগী পায়নি উপজেলা স্বাস্থ্য বিভাগ। তারপরও মানুষের দূরত্ব বজায় রাখা ও বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সকলে। পাশাপাশি সরকারী ও বে-সরকারীভাবে কর্মহীন অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে খাদ্য সামগ্রী। আবার কেউ কেউ পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য সাবান-হ্যান্ড স্যানিটাইজার, সুরক্ষার জন্য মাক্স ও জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ করছেন।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, করোনা প্রতিরোধে বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, হাট-বাজার ও রাস্তায় জনসমাগম থেকে দূরে রাখা, বাজার মনিটরিং সহ যাবতীয় সরকারী আদেশ পালনের জন্য উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে কাজ করছেন। বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার জন্য মানুষকে অনুরোধ জানিয়ে উপজেলাব্যাপী মাইকিং করেছেন পুলিশ। উপজেলা সদর বাজারসহ সকল হাট-বাজারের কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ছাড়া সব দোকান বন্ধ হয়ে গেছে। সকল সড়কগুলোতে দু-একটি ভ্যান ও অটো ছাড়া তেমন কোন যানবাহন চলাচল করছে না।

এদিকে কিছু সাধারণ মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হাট-বাজার ও মোড়ে মোড়ে চায়ের দোকানে অহেতুক জনসমাগম তৈরি করছেন। আর মাঝে মাঝে ভ্রাম্যমান আদালত ঐসব দোকানে গিয়ে জরিমানাও করছেন। যার কারণে প্রয়োজনীয় কাজে বের হওয়া ব্যক্তিগণ নিত্যপ্রয়োজনীয় পন্য ক্রয় বা চিকিৎসা সেবা নিচ্ছেন আতংকের মধ্যেদিয়ে। এদিকে কৃষক মাঠে কাজ করছেন দূরত্ব বজায় রেখে। করোনাভাইরাসে যান-বাহন না চলায় কর্মহীন হয়ে পড়েছেন মাহিন্দ্র- কিছু অটো চালক ও দিনমুজুরী।

এসব কর্মহীন অসহায় চালকের মাঝে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। এর আগে প্রথমধাপে কর্মহীন অসহায় ১শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও চিকিৎসক-নার্স এবং থানা পুলিশের হাতে সুরক্ষা পিপিই তুলে দেন সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন। এছাড়াও অসহায় চায়ের দোকানদার, মুচি, ধোপা, শীলসহ অন্যান্য কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রান পর্যায়ক্রমে বিতরণ করছেন উপজেলা পরিষদ ও প্রশাসন।

অন্যদিকে উপজেলা বিভিন্ন ব্যক্তিগণ তাদের নিজ অর্থায়নে অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পাঠাচ্ছেন। মানুষের এই দুঃহসময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত চারজন চিকিৎসক আউট-ডোরে জ¦র-ঠান্ডাসহ বিভিন্ন ধরণের রোগীর চিকিৎসা সেবা দিচ্ছেন। উপজেলা সদর বাজারসহ প্রতিটি বাজার- মোড় ও বাড়িতে বাড়িতে গিয়ে পল্লী চিকিৎসকরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। আর কিছু সংখ্যক পল্লী চিকিৎসক মানুষের সেবা না দিয়ে চেম্বার বন্ধ রেখেছেন। বন্ধ রাখা চেম্বারের সেইসব পল্লী চিকিৎসকদের উপর অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ এ প্রতিবেদককে জানান, করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক মাইকিং, বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, জনসমাগম না করে দূরত্ব বজায় রাখা, দোকানে পন্য ক্রয়ে দূরত্ব বজায় রাখতে বৃত্ত দেওয়াসহ বিভিন্ন সেবামূলক কাজে পুলিশ সব সময় মাঠে আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম ইফতেখার আজাদ জানান, উপজেলা কমপ্লেক্সে আউট-ডোরে নিয়মিত ৪জন চিকিৎসক জ¦র,ঠান্ডাসহ বিভিন্ন ধরণের রোগীর সেবা প্রদান করছেন। করোনাভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরত ১২১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিলো। বর্তমানে ১৮ জন হোম কোয়ারেন্টাইনে আছন। বাকিদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। গত ২২ মার্চ থেকে ফরিদপুর জেলার আইসোলেশনের জন্য ৫০শয্যাবিশিষ্ট সালথা উপজেলা কমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে। এই পর্যন্ত একজন রোগীও এখানে ভর্তি হয়নি। উপজেলার বর্তমান পরিস্থিতি খুব ভাল। এছাড়াও সালথা উপজেলায় এপর্যন্ত করোনাভাইরাসের লক্ষন কোন রোগী পাওয়া যায়নি -ইনশাল্লাহ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের নির্দেশে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। জনসমাগম তৈরি করার অপরাধে বেশ কিছু ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। সরকারী আইন অমান্য করলে তার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন মেনে যেসব দোকান বন্ধ রেখেছেন তাদের মধ্যে কর্মহীন অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ত্রানসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আরো ত্রানসামগ্রী দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।