করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ৪০, আক্রান্ত ২৫৪৫ ও সুস্থ ৪০৬

করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ৪০, আক্রান্ত ২৫৪৫ ও সুস্থ ৪০৬

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১১৮৭৬ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫৪৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত শনাক্ত ৪৭ হাজার ১৫৩ জন।  শনাক্তের হার ২১.৪৩ শতাংশ।

এছাড়া গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪০ জন।  এ পর্যন্ত ৬৫০ জন।  সুস্থ হয়ে ফিরেছে ৪০৬ জন এবং এ পর্যন্ত ৯৭৮১  জন।

আজ রবিবার (৩১ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই আজ থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়েছে। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ধীরে ধীরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে রোববার জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে করোনা পরিস্থিতি অনুকূলে আসার আগে এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অন্যদিকে বিশ্বে এখন পর্যন্ত ৬১ লাখ ৭৫ হাজার ২৯০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩ লাখ ৭১ হাজার ২২৮ জন মারা গেছেন অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৭ লাখ ৪৪ হাজার ৫৪৬ জন। বর্তমানে চিকিৎসাধীন ৩০ লাখ ৫৯ হাজার ৫১৬ জনের মধ্যে ৫৩ হাজার ৪৬০ জনের অবস্থা গুরুতর। সুস্থ্যতার হার ৮৮ এবং মৃত্যুর হার ১২ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।