ভারতের স্টিল (রড) জায়ান্ট কোম্পানি টাটায় কাজ করা কর্মীদের মধ্যে যারা করোনা মহামারিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে তাদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধার সময়সীমা ৬০ বছর বয়স পর্যন্ত বাড়ানো হয়েছে। তাদের সন্তানদেরও বিশেষ যত্ন নেবে টাটা স্টিল।
সেই মোতাবেক, অবসর গ্রহণের সময়সীমা ৬০ বছর বয়স পর্যন্ত করোনায় মারা যাওয়া কর্মীদের পরিবাররা বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবে। সম্প্রতি এক বিবৃতিতে তারা এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। পরে এক টুইট বার্তায় সেটি শেয়ারও করেছে প্রতিষ্ঠানটি।
টুইতে বলা হয়েছে, এই ভয়াবহ মহামারির সময়ে টাটা স্টিল তার প্রিয় কর্মচারীদের শোকার্ত মৃত্যুতে ক্ষয়ক্ষতির সঙ্গে গভীরভাবে সহমর্মিতা জানাচ্ছে এবং একত্রিত হয়েছে। আগামীর সুন্দর ভবিষ্যত তৈরি করার জন্য তারা বিগত দিনগুলোতে উন্নয়ন করেছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংস্থার সেরা শ্রেণির সামাজিক সুরক্ষা পদক্ষেপগুলো মৃতদের পরিবারের জন্য সম্মানজনক জীবনযাত্রা নিশ্চিত করতে সহায়তা করবে। অবসর গ্রহণের সময়সীমা ৬০ বছর বয়স পর্যন্ত মারা যাওয়া কর্মীদের পরিবাররা বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবে। সেখানে আরও বলা হয়, সম্মুখসারির কর্মচারীদের সন্তানদের শিক্ষার সকল ব্যয়ভার বহন করবে কোম্পানি।



