করোনা আতঙ্কে ৮৫ হাজার কারাবন্দীকে মুক্তি দিল সরকার

করোনা আতঙ্কে ৮৫ হাজার কারাবন্দীকে মুক্তি দিল সরকার

মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে ৮৫ হাজার কারাবন্দীকে সাময়িকভাবে মুক্তি দিয়েছে ইরান সরকার।

দেশটির বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি মঙ্গলবার এ তথ্য জানান। তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রায় ৮৫ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া কারাগারগুলোতে ভাইরাসটি মোকাবেলায় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে মুক্তি পাওয়া বন্দীদের আবার কবে কারাগারে ফিরতে হবে সে বিষয়ে কিছুই জানাননি ইরানের বিচার বিভাগের মুখপাত্র। ইরানে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৮শ’ ৫৩ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৯১ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।