করোনাভাইরাস প্রদার্ভাব এড়াতে লকডাউনে চাকরি হারিয়ে প্রায় ৩২ মিলিয়ন ভারতীয় মধ্যবিত্ত সম্প্রদায় থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন। তাঁদের কেউ নিম্ন মধ্যবিত্ত, আবার কেউ দরিদ্রতে পরিণত হয়েছেন। আর্থিক মন্দা, লকডাউন, চাকরি খোয়ানো। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি দেশে। এমনই তথ্য তুলে ধরেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পিইডব্লু রিসার্চ সেন্টার।
বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পিইডব্লু রিসার্চ সেন্টার। সেখানে দাবি করা হয়েছে
অর্থনৈতিক মন্দার আগে ভারতে মধ্যবিত্ত ছিলেন প্রায় ৯৯ মিলিয়ন, সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে ৬৬ মিলিয়নে। বিশ্ব বিংকের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পিইডব্লু রিসার্চ সেন্টার। দরিদ্রদের সংখ্যা আচমকাই বেড়ে গিয়েছে ভারতে বলে জানানো হয়েছে। ২০১১ সাল থেকে ২০১৯ সালের মধ্যে মধ্যবিত্ত শ্রেণীতে ঢুকে পড়েছিলেন প্রায় ৫৭ মিলিয়ন মানুষ। ২০২০ সালের জানুয়ারি থেকে ভারত ও চিনের প্রায় সমান অর্থনৈতিক বৃদ্ধির হার দেখা গিয়েছিল।
তবে পরিস্থিতি পালটে যায় লকডাউনে। চাকরি খুইয়ে, কাজ হারিয়ে সর্বস্বান্ত মানুষ মধ্যবিত্ত শ্রেণী থেকে চলে আসে দরিদ্রসীমায়। পরিস্থিতি বদলায়নি এখনও। করোনা সংক্রমণ নতুন করে চোখ রাঙাচ্ছে। ফলে আর্থিক মন্দার কোপ যে এত তাড়াতাড়ি ভোল বদলাবে, সে আশা বৃথা।
দেশের মধ্যে ৮ টি রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান দেশের ১৬টি রাজ্যের ৭০টি জেলায় ১৫০ শতাংশ হারে বেড়ে গিয়েছে। গত ১৫দিনে এই পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক সহ একাধিক রাজ্যে বাড়ছে সংক্রমণ। এর মধ্যে মহারাষ্ট্রের সংক্রমণ ক্রমেই মাত্রা ছাড়াচ্ছে। গত সপ্তাহে মহারাষ্ট্রে কেন্দ্রের তরফে একটা টিম পাঠানো হয়েছিল। তাঁদের রিপোর্টে বলা হয়, মহারাষ্ট্র করোনার সেকেন্ড ওয়েভের সূচনায় দাঁড়িয়ে রয়েছে।
দেশজুড়ে মোট করোনা আক্রান্ত হয়েছে এমন মানুষ রয়েছেন ১ কোটি ১৪ লক্ষ ৭৪ হাজার ৬০৫ জন। এর মধ্যে সেরে উঠেছেন ১ কোটি ১০ লক্ষ ৬৩ হাজার ২৫ জন। এখন অবধি দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫২ লক্ষ ৩৬৪। দেশ জুড়ে করোনার ফলে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ২১৬ জনের।



