× Banner
সর্বশেষ
একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

নিউজ ডেস্ক

কপালে টিপ পরায় হয়রানির প্রতিবাদে মার্কিন দূতাবাসের নারী কর্মকর্তাদের সংহতি

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
নারী কর্মকর্তাদের সংহতি

কপালে টিপ পরার কারণে পুলিশ সদস্য কর্তৃক তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষিকা ডঃ লতা সমাদ্দার হয়রানির শিকার এর প্রতিবাদে টিপ পরে সংহতি জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নারী কর্মকর্তারা।

আজ মঙ্গলবার (০৫ এপ্রিল) টিপ পরে সংহতি প্রকাশ করেছেন তারা। এ ঘটনায় দেশজুড়ে হয় সমালোচনা, প্রতিবাদ জানান সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

দূতাবাস জানিয়েছে, যেকোনো ধরনের হয়রানি অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্র দূতাবাসের সদস্যরা বাংলাদেশের মানুষের বৈচিত্র্যময় উদযাপনপূর্বক সকল ব্যক্তির প্রতি সম্মানের আহ্বান জানিয়ে ওই শিক্ষিকা ও হয়রানির শিকার সবার সঙ্গে সংহতি জানিয়ে কপালে টিপ পরেছেন।

গত শনিবার (২ এপ্রিল) রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তের শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। তিনি অভিযোগ করেন, ‘হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা পুলিশের পোশাক পরিহিত ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন তাকে। ঘটনার প্রতিবাদ জানালে এক পর্যায়ে তার পায়ের ওপর দিয়েই ওই পুলিশ সদস্য বাইক চালিয়ে চলে যান বলে অভিযোগে করেন ড. লতা সমদ্দার। পরবর্তী সময়ে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।

গতকাল সোমবার (৪ এপ্রিল) সেই নাজমুল তারেক নামে সেই পুলিশ কনস্টেবলকে শনাক্ত করা হয়।পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগকারিনীর সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হওয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করায় তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..