বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

কন্যা সন্তানকে গলা কেটে হত্যা কারলো মা

ভোলা প্রতিনিধি॥ ভোলায় মায়ের বিরুদ্ধে নিজের শিশুকন্যা তায়িবা ইসলাম (১৮ মাস) কে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মা তানিয়াকে পুলিশ আটক করেছেন।

রবিবার (৩১ জানুয়ার) সকাল ৯টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত তায়িবা ইসলাম মাওয়া এই এলাকার তানিয়া ও রাজমিস্ত্রি সবুজ দম্পতির কন্যা।

ভোলা সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, সকালে নিজ ঘরে দা’ দিয়ে গলা কেটে মাওয়াকে হত্যা করেন মা তানিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে এবং তানিয়াকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিয়া হত্যার দায় স্বীকার করেছেন। তবে কেন তিনি এমনটা করেছেন, তা জানা যায়নি। তানিয়া মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

এ ঘটনায় ওসি এনায়েত হোসেন আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।