ভোলায় কঠোর অবস্থানে প্রশাসন ও নৌবাহিনীর সদস্যরা

ভোলায় কঠোর অবস্থানে প্রশাসন ও নৌবাহিনীর সদস্যরা

কামরুজ্জামান শাহীন, ভোলা॥  প্রানঘাতী করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রামণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেণ্টাইন নিশ্চিত করতে কঠোর অবস্থানে নৌবাহিনী ও জেলা প্রশাসন।

বৃহস্পতিবার(২এপ্রিল) সকাল থেকে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের সাথে শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে নৌবাহিনীর সদস্যরা।

সামাজিক দূরত্ব বজায় রাখতে ও জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ী,ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ করেন এবং পাশাপাশি সরকারের দেওয়া নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে মাইকিং করে তারা জানিয়ে দেন।

এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বলেন, প্রানঘাতী করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও জনসাধারনকে হোক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে।

উল্লেখ্যঃ প্রানঘাতী করোনাভাইরাসের ব্যাপক বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে জেলা প্রশাসনের সাথে একযোগে কাজ জন্য চার প্লাটুর নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।