দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক: ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী কংগ্রেস, জিন্নাহর আদর্শে বিশ্বাস করা একজন ব্যক্তিকে বিহার বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কংগ্রেসও কি জিন্নাহর আদর্শে বিশ্বাসী?
উল্লেখ্য, বিহার নির্বাচনে দ্বারভাঙা জেলার জালে বিধানসভা আসনে কংগ্রেস তাদের দলীয় প্রার্থী করেছে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি আহমেদ উসমানি-কে। উসমানির বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে।
২০১৮ সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের হলঘরে মহম্মদ আলী জিন্নাহ ছবি থাকা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। ছবি সরানোর দাবিতে আন্দোলনে নামে একদল দেশভক্ত পড়ুয়া। সেই সময় ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ছিলেন এই আহমেদ উসমানি-যিনি জিন্নাহকে সমর্থন করে ভারতবিরোধী উগ্র বক্তব্য দেন। তখন তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ ওঠে। সেই কট্টর জিন্নাহ-ভক্ত উসমানিকেই বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে কংগ্রেস।
পাকিস্তানপন্থী শারজিল ইমামকে, কংগ্রেস ও সেক্যুলার দলগুলো নিয়ে গঠিত মহাজোটের স্টার ক্যাম্পেনার করায়, কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
প্রসঙ্গত, শারজিল ইমাম জেএনইউ-এর সেক্যুলার ছাত্রনেতা। তার বিরুদ্ধে দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গার মদত দেওযার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে তিনি জেলও খেটেছেন কিছুদিন। এরপরও কংগ্রেসের সঙ্গে শারজিলের ঘনিষ্ঠতা বাড়াবাড়ি রকমের।
বিশেষজ্ঞ মহলের অভিমত- ভারতে কোন দলকে সেক্যুলার প্রমাণ করতে হলে- সর্বাগ্রে সেই দলকে পাকিস্তান-প্রেমের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পাকিস্তান-প্রীতির প্রতিযোগিতায় কংগ্রেস অন্যান্য সমস্ত সেক্যুলার দল থেকে এগিয়ে।


