ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের সিরিজ জয়

দ্বিতীয় ওয়ানডে ম্যাচটাও দুরন্ত ছন্দে জিতে নিল ভারত। সেইসঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে পকেটে পুরে নিল রোহিত শর্মার দল। মূলত বোলাররাই এই সিরিজে নজর কেড়েছেন। বুধবার দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট তুলে নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ম্যাচ সেরাও হন তিনি।

আহমেদাবাদে বুধবার টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকরা প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৩৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৯৩ রান করতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৪৪ রানে জিতে ম্যাচের পাশাপাশি সিরিজও জিতে নিল ভারত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।