বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ

ভারতের সংঘর্ষ নিয়ে ওআইসি’র বিবৃতিকে দায়িত্বজ্ঞানহীন বলল ভারত

দি নিউজ ডেস্কঃ দিল্লি সংঘর্ষ নিয়ে মুসলিম রাষ্ট্রের সংগঠন ওআইসি সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করে। এদিকে ভারতের পক্ষ থেকে ওআইসি’র এই বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে।

দিল্লিতে সহিংসতার ঘটনায় ৫৪টি মুসলিম রাষ্ট্রের সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশনের (ওআইসি) বিবৃতির সমালোচনা ও নিন্দা জানিয়েছে ভারত। দিল্লি সংঘর্ষ নিয়ে ওআইসি’র বক্তব্য দায়িত্বজ্ঞানহীন বলেও ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, ভারতে মুসলিমদের উপর হামলার যে অভিযোগ করেছে ওআইসি, তা দায়িত্বজ্ঞানহীন। তিনি আরো বলেন, দিল্লিতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। সংগঠনগুলোর কাছে অনুরোধ জানাচ্ছি, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে বিরত থাকুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।